ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে শাহজাহান (৩২) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তাঁর মা মালেকা বানু। এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে বিচারক তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ রায় দেন।

হাসনাবাদ এলাকার বাসিন্দা মালেকা বানু বলেন, তাঁর ছেলে অনেক দিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই তাঁকে মারধর করেন ছেলে। অনেক চেষ্টা করেও পেরে উঠছিলেন না। অবশেষে অতিষ্ঠ হয়ে বিষয়টি তিনি পুলিশকে জানান।