প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাট উপজেলায় গতকাল বুধবার মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর বাবা-মা। পুলিশ সূত্রে জানা গেছে, জোতওসমান গ্রামের মুনছুর আলীর ছেলে তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। অনেক চেষ্টার পরও বাবা-মা তরিকুলকে নেশা থেকে বিরত রাখতে পারেননি। অবশেষে সকালে তাঁরা গাঁজা, ভারতীয় ইনজেকশন, সিরিঞ্জসহ তরিকুলকে গ্রামপুলিশ খাজামুদ্দিনের কাছে ধরিয়ে দেন। পরে তরিকুলকে থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, তরিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।