প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামত তাজপুর গ্রামের আতিয়ার রহমান মাদকাসক্ত ছেলে আতাউল করিমকে (৩৫) গতকাল শনিবার পুলিশ সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, আতাউল নেশার টাকা না পেলে পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতেন। টাকা না পেলে তিনি ঋণ করে মাদক সেবন করেন। ছেলের অত্যাচারে আতিয়ার অতিষ্ঠ হয়ে গতকাল সকালে ছয় পুরিয়া গাঁজাসহ তাঁকে পুলিশে সোপর্দ করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব তাঁকে ওই শাস্তি দেন।