ছেলেদের পুলিশে দিলেন মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে মাদকাসক্ত দুই ছেলেকে থানায় সোপর্দ করেছেন তাঁদের মা। গতকাল সকালে দুই মা তাঁদের সন্তানদের থানায় নিয়ে যান। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, মাদকাসক্ত এ দুজন হলেন সান্তাহার পৌর শহরের নূরুল ইসলাম (৩২) ও রতন কুমার (৩০)। তাঁদের মায়েরা জানিয়েছেন, সন্তানদের অত্যাচারে তাঁদের নিজ নিজ পরিবারসহ প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। নেশার টাকার জন্য তাঁরা পরিবারের সদস্যদের মারধর করাসহ নানা ধরনের অত্যাচার করে আসছিলেন। দুপুরে পুলিশ ওই দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান দুজনের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।