ছেলেধরা সন্দেহে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কালীঘাট এলাকায় সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ছেলেধরা সন্দেহে আবদুল মতিন (২৯) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল দুপুরে তিনি ওই বিদ্যালয়ের এক ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করলে তাঁকে তাৎক্ষণিক আটক করে পুলিশে দেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, আবদুল মতিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে কিছুটা আহত হয়েছেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।