ছেলেধরা সন্দেহে পুলিশে সোপর্দ ১ ব্যক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলেধরা সন্দেহে এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রোববার বেলা সাড়ে তিনটার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৫)। তিনি শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বিলাশেরপাড় এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, আটক উজ্জ্বল মিয়া রোববার বিকেলে কুমড়াকাপন এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় লোকজন ছেলেধরা সন্দেহে তাঁকে ঘেরাও করেন। গ্রামবাসীর জিজ্ঞাসাবাদের সময় উজ্জ্বল অসংলগ্ন কথাবার্তা বলেছিলেন। এতে গ্রামবাসীর সন্দেহ বেড়ে যায় ও তাঁকে পুলিশ সোপর্দ করেন।
কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিছুর রহমান বলেন, উজ্জ্বল মিয়া উদভ্রান্ত হয়ে চলাফেরা করছিলেন। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।