ছেলের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকদ্রব্য সেবন করে বৃদ্ধ মাকে মারধর করার অভিযোগে নেছার আহমেদ পলাশ নামের এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কচুয়া থানার এসআই ওয়াজেদ আলী বলেন, উপজেলার আমুজান গ্রামের হাজী বাড়ির বাসিন্দা পলাশ গত সোমবার সকালে মাদকদ্রব্য সেবন করে তার মা সাজেদা বেগমকে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। দুপুরে ইউএনও আশরাফ হোসেন তাকে কারাদণ্ড দেন।