ছেলের কিল-ঘুষিতে বাবার মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার কৈডোলা গ্রামের ঈমান আলী নামের এক ব্যক্তি গতকাল বুধবার মারা গেছেন। পুলিশের ভাষ্যমতে, ছেলে সবুজ মিয়ার কিল-ঘুষিতে তিনি মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে জমি নিয়ে সবুজের সঙ্গে তাঁর বাবা ঈমান আলীর (৭৫) বিরোধ চলে আসছিল। এর জেরে বেলা একটার দিকে বাড়ির সামনে বাবা-ছেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজ তাঁর বাবাকে িল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই ঈমান আলীর মৃত্যু হয়। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে সবুজ পলাতক রয়েছেন। এ বিষয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।