প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ছেলের ঘুষিতে মারা গেছেন বাবা। নিহত নুরুল ইসলাম (৫৫) ওই গ্রামের মৃত বদি আহমদের ছেলে। ঘটনার পর থেকে ছেলে মো. ছাদেক (৩৫) পলাতক রয়েছেন। গতকাল বিকেল সাড়ে তিনটায় পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে টাকাসংক্রান্ত বিষয় নিয়ে বাবা নুরুল ইসলাম ও ছেলে মো. ছাদেকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাদেক বাবা নুরুল ইসলামের বুকে ঘুষি মারেন। এর পর থেকে বাবা বুকে ব্যথা অনুভব করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।