ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল রোববার ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের দায়ের কোপে সুরুজ আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার সেজামোড়া গ্রামের সুরুজ গাছ থেকে কাঁঠাল পাড়েন। সুরুজ দা দিয়ে কাঁঠাল কেটে আপেল মাহমুদকে (৪০) খেতে দেন। এ সময় সুরুজ হাতে থাকা দা আপেলের কাছে রেখে দেন। তখন আপেল দা দিয়ে প্রথমে বাবার গালে ও পরে গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুরুজ নিহত হন। মেয়ে সুরাইয়া বেগম (২১) বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আপেল। পরে এলাকাবাসী আপেলকে আটক করে পুলিশে দেন। থানার পরিদর্শক (তদন্ত) মেসবা উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় নিহতের ভাই জালাল উদ্দিন মামলা দায়ের করেছেন।