ছেলের হাতে বাবা খুন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলায় মো. আলাউদ্দিন (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শাবল দিয়ে তাঁর বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গতকাল সোমবার আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সবুর বলেন, গত শুক্রবার দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামে ভিজিএফের চাল ভাগাভাগি নিয়ে বাবা ও ছেলের মধ্যে কলহ হয়। এ সময় আলাউদ্দিনের হাতে থাকা শাবলের আঘাতে নিহত হন তাঁর বাবা আব্বাস আলী খন্দকার (৬০)।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি