প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাওয়ালীপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার ছেলের লাঠির আঘাতে জগদীশ বাওয়ালী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগদীশ বাওয়ালীর দুই ছেলে জয়দেব বাওয়ালী ও কার্তিক বাওয়ালীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে দুই ভাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় জগদীশ তাঁদের বাধা দিতে যান। কিন্তু জয়দেবের লাঠির আঘাতে ঘটনাস্থলে তিনি মারা যান। চিতলমারী থানার ওসি রেজাউল বলেন, জগদীশ বাওয়ালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জয়দেবকে ধরার চেষ্টা চলছে।