ছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন মা রওশন আরা বেগম (৬০)। আজ মঙ্গলবার রাত আটটার দিকে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রওশন আরা বেগম মোহরা এলাকার এনামুল হকের স্ত্রী। তাঁদের ছেলে জহিরুল হক ওরফে সবুজ এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের দাবি।

পুলিশ জানায় জহিরুল হক ক্যানসার রোগী। টাকার অভাবে তাঁর চিকিৎসাও হচ্ছে না। এ কারণে তিনি মানসিক অবসাদগ্রস্ত। পারিবারিক কলহের ঘটনা ধরে মাকে সে খুন করেছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, রাত আটটার দিকে জহিরুল ইসলাম তাঁর মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর জহিরুল পালিয়ে যায়। পুলিশ মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দুদিন আগে চট্টগ্রামের রাবেয়া রহমান গলিতে মানসিক ভারসাম্যহীন ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হন।