ছোট ভাইদের পিটুনিতে বড় ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইদের পিটুনিতে বড় ভাই নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তিনি মারা যান।
নিহত ওই ব্যক্তির নাম আবদুস সালাম (৫০)। তিনি উপজেলার ইজ্জাতুন্নেশা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পুলিশ জানায়, মাধবপুর গ্রামের মৃত মোজাফফর আলীর চার ছেলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে সালাম বাড়ির পেছনে শৌচাগারের দিকে গেলে ছোট ভাই আবদুল খালেক, আবদুর রাকিব ও রইস উদ্দীন বেধড়ক পিটুনি দেন।