ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনা সদর উপজেলায় ছোট ভাইয়ের মারধরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নবাব আলী (৫০)। মারধরের কারণে গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানেই মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আতিয়ার হোসেন বাদী হয়ে তাঁর দুই চাচা ও চাচাতো ভাইসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।