ছয় কেজি স্বর্ণের বারসহ দুজন আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ছয় কেজি স্বর্ণের বারসহ পৃথকভাবে দুজনকে আটক করেছে শুল্ক বিভাগ। গতকাল রোববার সকাল ও রাতে তাদের আটক করা হয়।
এর মধ্যে গতকাল সকালে ৩৫টি সোনার বারসহ ফয়সাল হাসান (৩০) নামে এক যাত্রীকে আটক করা হয়। সোনার বারগুলোর ওজন প্রায় চার কেজি। শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, আবুধাবি থেকে ইকে-৫৮২ ফ্লাইটে গতকাল সকাল নয়টার দিকে বিমানবন্দরে নামেন ফয়সাল। সন্দেহজনক গতিবিধির কারণে তাঁকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ তোলা হিসেবে ৩৫টির ওজন প্রায় চার কেজি। এ বিষয়ে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফয়সালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ফয়সালের বাড়ি চট্টগ্রামে।
এদিকে গতকাল রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ফরিদুল আলম (৩৯) নামে চট্টগ্রামের আরেক ব্যক্তিকে আটক করেন শুল্ক কর্মকর্তারা।