ছয় ঘণ্টা পর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার এক গার্মেন্টস শ্রমিককে অপহরণের ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। রূপগঞ্জ থানার এএসআই খান শহিদুল হক বলেন, সোনারগাঁয়ের খিদিরপুর বড়ভিটা এলাকার আরিফ হোসেন রূপগঞ্জের তারাব পৌরসভার সজীব গার্মেন্টসে কাজ করেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে গার্মেন্টস থেকে বের হলে ছয়-সাতজন তাঁকে তুলে নিয়ে যায়। পরে আরিফের মোবাইল ফোন দিয়ে তাঁর বাবা কোরবান আলীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে রাত দুইটার দিকে নোয়াপাড়ার রূপসী খেয়াঘাট থেকে আরিফ হোসেনকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।