ছয় ছিনতাইকারীকে শনাক্ত করেছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে শরিফ হোসেন ওরফে সায়মন হত্যা ও তাঁর বাবাকে গুলি করে আহত করা ছয় সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার ডিবির উপকমিশনার (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে গত বৃহস্পতিবার রাতে শান্তিপুরে ছেলে ও বাবাকে হতাহত করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়া ছয় সদস্যের চক্রটি স্থানীয়। তারা ওই এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসীর আশ্রয়ে থেকে একের পর এক ছিনতাই করছে। ছিনতাইকারী ওই চক্রকে পুলিশ শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনতাইয়ের ঘটনায় খিলগাঁও থানায় হওয়া মামলাটি থানার পাশাপাশি ডিবি পুলিশ ছায়া তদন্ত করছে।