ছয় জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা তালায় ছয় জুয়াড়িকে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তালা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলার কানাইদিয়া এলাকা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তালা সদরের মীর মহাসিন হোসেন (৪৮), উপজেলার কানাইদিয়া গ্রামের বিধান দাশ (৩০), হান্নান কারিকর (৩৪), পলাশ কান্তি হালদার (৩৮), ইসমাইল সরদার (৩৬) ও মীর ইসমাইল হোসেন (৩৮)। গ্রেপ্তার জুয়াড়িদের মধ্যে মীর মহাসিন আলী তালা উপজেলা সরকারি তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক।