ছয় ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে সিংড়া থানার পুলিশ। গত বুধবার রাত ১২টার দিকে পৌর শহরের পৌরসভা পূর্ব মাঠ ও নিংগইন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, দেশি অস্ত্র ও রশি উদ্ধার করা হয়। আটক ডাকাতেরা হলো সিংড়া উপজেলার শালমারা গ্রামের জিল্লুর রহমান (২৮), হাসিঘাটি গ্রামের সামাদ (৪৮), ছতর গ্রামের আজম উদ্দিন (৩৫), পাবনার রামচন্দ্রপুর গ্রামের শফিকুল ইসলাম (৩২), ফরিদপুরের মঙ্গল গ্রামের শাহ আলম (৪৮), শাজাহানপুর উপজেলার কাশিনাথপুর গ্রামের আবদুস সালাম (৫০)। নাটোর প্রতিনিধি|