ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নিখোঁজের ছয় দিন পর বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরিয়ম খাতুন (৪) নামে এক শিশুর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সুলতানশাহী গ্রামের সৌদিপ্রবাসী এমদাদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মরিয়ম খাতুন এমদাদুল হক-রুমা বেগম দম্পতির মেয়ে। শিশুটির মা বলেন, গত ৭ অক্টোবর দুপুর ১২টার দিকে মরিয়ম বাড়ি থেকে নিখোঁজ হয়। মেয়েটিকে অপহরণ করা হয়েছে বলে তার বাবার কাছে ৮ অক্টোবর ফোন করে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে মরিয়মের গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা বলেন, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য এবাদদ হোসেন মোল্লাসহ (১৮) তিনজনকে থানায় আনা হয়েছে।