ছয় দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ছয়টি দোকানে চুরি হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী মো. খালেদ বলেন, তাঁর চালকল ও মুদির দোকানে চুরি হয়েছে। দরজা ভেঙে টাকাসহ মালামাল নিয়ে গেছে চোরের দল। এ ছাড়া বাজারের আবুল খায়েরের মুদির দোকান, আবু তৈয়বের ওষুধের দোকান ও মো. শওকতের চালকলে চুরি হয়েছে। এসব দোকান থেকে কয়েক হাজার টাকার মালামাল নিয়ে গেছে। কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল গণি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাঁর মুদির দোকানেও চুরি হয়েছে।