ছয় নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ছয় নারীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন রুনা বেগম, রীনা বেগম, মুন্নি বেগম, স্বপ্না বেগম, আলেক চান বেগম ও হাসনা বেগম। পুলিশের ভাষ্যমতে, তাঁরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন তাঁরা। গতিবিধি সন্দেহজনক দেখে পুলিশ তাঁদের পিছু নেয়। বিকেল পাঁচটার দিকে এক নারী পথচারীর গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের হাতেনাতে ধরে ফেলে। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।