ছয় বছরেই ধসে পড়ল স্কুলের ছাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণের ছয় বছরের মাথায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে পড়ে। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

উদ্বোধনের ছয় বছরের মাথায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নে পাঞ্জনখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ গত ১৪ আগস্ট ধসে পড়ে। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা এবং সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ করা হয়। তখন থেকে বিদ্যালয়ের আরেকটি জরাজীর্ণ টিনশেড ভবনের বারান্দায় শিশুদের কোনো রকমে পাঠদান করা হচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই বিদ্যালয় ভবনের ছাদটি ধসে পড়ে বলে অভিযোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ওই ভবনের তিনটি শ্রেণিকক্ষে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। এরপর বিকেল সোয়া চারটার দিকে ওই ভবনের সিঁড়িকোঠার ওপরের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল হকসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর ভবনটি থেকে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্মাণের ছয় বছরের মাথায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে পড়ে। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নির্মাণের ছয় বছরের মাথায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়াপাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ধসে পড়ে। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ভবনটি নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার ব্যাপারে মৌখিক অভিযোগ করেন। ২০০৮ সালে ১৫ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে মেসার্স শোভন ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করে। সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের আওতায় ভবনটি বাস্তবায়নের দায়িত্বে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০০৯ সালের ১৭ ডিসেম্বর স্থানীয় সাংসদ জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় ভবনটির উদ্বোধন করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক তাইমুর রহমান ভবনটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেন।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ওই ভবনে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে। ভবনটির মাঝামাঝি সিঁড়িকোঠার ছাদ ধসে পড়ে রয়েছে। ভবনটির সামনে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রশাসনের পরামর্শে ধসে পড়া ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ভবনের পশ্চিম পাশে তিন কক্ষবিশিষ্ট জরাজীর্ণ একটি টিনশেড ভবন রয়েছে। ওই ভবনের বারান্দায় চলছে ক্লাস।
সেখানে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইমন শেখ মান্নান। তিনি বলেন, ভবন ধসে পড়ায় বাধ্য হয়েই বারান্দায় শিশুদের কোনো রকমে ক্লাস নেওয়া হচ্ছে। বৃষ্টি হলেই শিশুদের ভিজতে হয়। শিশুরাও ঠিকমতো স্কুলে আসতে চায় না।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিজুল হক বলেন, ভবন নির্মাণকাজের প্রাথমিক পর্যায়ে ঠিকাদারকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে নিষেধ করা হয়। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়। কিন্তু এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তখন।
গত ২০ আগস্ট সরেজমিনে বিদ্যালয়ে গেলে কথা হয় কমিটির সভাপতি প্রার্থনা সাহার সঙ্গে। তিনি অভিযোগ করেন, ওই ভবনে শুধু নিম্নমানের নির্মাণসামগ্রীই ব্যবহার করা হয়নি, ছাদ নির্মাণে রড ও সিমেন্ট প্রয়োজনের তুলনায় খুবই কম ব্যবহার করা হয়েছে। এ কারণে ছয় বছরে ছাদ ধসে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত রঞ্জন সরকার বলেন, বিদ্যালয় ভবনের ছাদ ধসে পড়ায় শ্রেণিকক্ষের চরম সংকট দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মফিজ উদ্দিন বাবলু বলেন, ভবনটির সিঁড়িকোঠার ছাদ ধসে পড়ায় সেটি সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আরা বেগম জানান, শিক্ষার্থীদের পাঠদানে বিকল্প একটি ভবন নির্মাণের জন্য আর্থিক অনুদান চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি তাঁকে (শাহিন আরা বেগম) আশ্বস্ত করেছেন।