ছয় বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে।
শিশুটির পরিবার ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার বিকেলে শিশুটি বাড়িতে একা খেলাধুলা করছিল। এ সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। এই সুযোগে মাটিয়ালপাড়া গ্রামের নূর আলম (২০) শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নূর আলম পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ গতকাল বুধবার সকালে নূর আলমকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সকাল ১০টায় থানা হাজতে আটক নূর আলম বলেন, ‘শিশুটির সঙ্গে মুই শয়তানি করছুন, খারাপ কাম করো নাই।’