প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে সে দেশে প্রবেশ করায় ছয় বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও হিলি পুলিশ। এর মধ্যে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুরের মো. মানিক (২৫), মো. উজ্জ্বল (২২) ও মো. রাজু (২৪) গবাদিপশু পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে বিএসএফ সদস্যরা রেজিনা আক্তার (২০) ও সেরিনা আক্তার (২১) নামের দুই বাংলাদেশিকে আটক করেছেন। এ ছাড়া হিলির আগ্রা সীমান্ত এলাকা থেকে মো. হাসান শফিক (২১) নামের আরও একজনকে আটক করা হয়েছে। আটক ছয় বাংলাদেশিকেই গত বৃহস্পতিবার হিলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।