ছয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছয় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। তাঁরা হলেন ন্যাশনাল ব্যাংক জুবিলী রোড শাখার বর্তমান ব্যবস্থাপক নাজিম উদ্দিন, সাবেক ব্যবস্থাপক শাহাদাত হোসেন ও আহমেদ করিম ভূঁইয়া, ব্যাংক কর্মকর্তা স্বপন চন্দ্র মজুমদার, হেলাল উদ্দিন ও শামসুল হুদা। গতকাল রোববার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি করেন আবদুর রহমান নামের এক ব্যক্তি। আদালত অভিযোগ আমলে নিয়ে বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
বাদীর আইনজীবী কফিল উদ্দিন জানান, ন্যাশনাল ব্যাংক জুবিলী রোড শাখা থেকে আবদুর রহমানের স্ত্রীর এক আত্মীয় ঋণ নেন। ঋণে ওই আত্মীয়ের জামানতদার হন তাঁর স্ত্রী। ঋণের কিস্তি পরিশোধ করা হলেও ব্যাংকের কর্মকর্তারা তা পরিশোধ দেখাননি। তাই দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন তিনি।