ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে তিন মাদকবিক্রেতা ও তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া ও উপজেলার রনবিরবালা গ্রামে পুলিশ এই অভিযান চালায়। অভিযানে আটক তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শেরপুরের ইউএনও এ কে এম সরোয়ার জাহান জানান। পরে তাঁদের বগুড়ার কারাগারে পাঠানো হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, সম্প্রতি ওই দুই এলাকায় মাদকদ্রব্যের বিক্রয় বৃদ্ধির সংবাদ পাওয়ায় থানা-পুলিশ এই বিশেষ অভিযান চালায়। মাদকবিক্রেতা আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।