ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গত দুই দিনে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা ও ৪০টি ইয়াবা বড়িসহ ছয় মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ১৯ কেজি গাঁজাসহ হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের জাহাঙ্গীর গাজী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের ইউছুফ, একই গ্রামের পারভীন আক্তার (২৪) ও মাঈনুল হোসেনের স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার ইয়াবা বড়িসহ হাজীগঞ্জের বাখরপাড়া গ্রামের মিরাজ উদ্দিন ও ইউনুছ আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, হাজীগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে গাঁজাসহ চারজন এবং নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।