ছয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে মাদক সেবন ও ব্যবসার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মাস্টারপাড়ার রাব্বী হোসেন, নাজমুল হুদা, বড় ধাপ গ্রামের গুলজার রহমান, ধাপসুখানগাড়ির শিমুল, কুণ্ডুপাড়ার রওশন আরা এবং কাহালু উপজেলার আটালিয়া গ্রামের জাকির হোসেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|