ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেটের পূর্ব পাশে এ ছয় ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে বিষয়টি সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পুলিশ জানতে পেরে ফাঁড়ির উপপরিদর্শক মোজাফফর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন শেখ (২৫), সুজন শেখ (২২), বাদল শেখ (২৯), শাহ আলম (৩০), ভুলু কাজী (৩৫), রনি আক্তার (৩২), বাবু (৪৫), রিপন হোসেন (২৮) ও নয়ন হোসেন (৩২)। এ ব্যাপারে সান্তাহার টাউন ফাঁড়ির উপপরিদর্শক মোজাফফর হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করেছেন।