প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গত মঙ্গলবার ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকায় পরিত্যক্ত একটি টিনশেড ঘরে জুয়া খেলার সময় তাঁদের আটক করে। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণ চন্দ্র রায় (২৮), ইউনুছ আলী (৩৫), ফারুক হোসেন (২৩), রফিকুল (২২), সাইদুল (৩৫) ও আজিজার রহমান (৫৫)। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।