ছয়জন জুয়াড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুরে জুয়া খেলার সময় টাকা, খেলার সামগ্রীসহ ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার টাঙ্গালিয়াপাড়া গ্রামীণফোন টাওয়ার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আজিজুল হক (২৫), আলমাছ হোসেন (২২), বাবুল মিয়া (২০), শাহজামাল (২০), দেলোয়ার হোসেন (২৪) ও শহীদ আলী (২৫)। পুলিশ জানায়, খবর পেয়ে এসআই আশরাফ ফোর্স নিয়ে তাঁদের আটক করেন। এ সময় জুয়াড়িদের কাছ থেকে ১ হাজার ১৩০ টাকা ও তাস জব্দ করা হয়। থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গতকালই কারাগারে পাঠানো হয়েছে।