ছয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে গতকাল সোমবার ১ ব্যক্তির ১ মাস এবং জুয়া খেলার দায়ে ৫ ব্যক্তির ১০ দিন করে কারাদণ্ড হয়েছে। শহরের বানিয়াপাড়া, রেলঘুমটি এলাকা থেকে শহরের উপকণ্ঠের ঢেলাপীর এলাকার আবু সায়েম, বোতলাগাড়ির ফজলুল হক, হাতিখানার রাজু, হাওয়ালদারপাড়ার বাদল ও একই এলাকার খলিলুর রহমানকে এবং সৈয়দপুর স্টেশনএলাকা থেকে শহরের ইসলামবাগ এলাকার সোহেল রানাকে পুলিশ আটক করে। পরে তাঁদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল ইসলামের দপ্তরে হাজির করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছয়জনকে সাজা দেন।