প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগীদের কাছ থেকে উৎকোচ গ্রহণ ও তাদের বিভ্রান্ত করার দায়ে গতকাল সোমবার সিরাজগঞ্জ সদর হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব-১২ সদস্যদের সহায়তায় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কেবাদাসপাড়ার সিরাজ উদদীন, হোসেনপুর মহল্লার আনোয়ার হোসেন ও মামুন শেখকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি