ছয়টি দোকানে দুর্বৃত্তদের লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক এলাকায় মিমি সুপার মার্কেট থেকে এ এস টাওয়ার পর্যন্ত অবস্থিত দোকানগুলোতে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১০টার দিকে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তরা এ এস টাওয়ারে অবস্থিত গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠান নান্দনিকের পরিচিতিফলকও ভাঙচুর করে। হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একরামুল নামের এক যুবকের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। তাঁরা অন্তত ছয়টি দোকান ভাঙচুর করে ও ফুটপাত থাকা দোকানগুলো থেকে টাকাপয়সা লুট করে নিয়ে যায়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) দীপক জ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, ‘হামলার ব্যাপারে খোঁজখবর নিতে ওসিকে বিষয়টি জানাচ্ছি।’ নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম