ছয়টি সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যংয়ে গতকাল শুক্রবার ৯৯৬ গ্রাম ওজনের ছয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক মো. মুফিজুর রহমানকে (৩৭) পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে হোয়াইক্যংয়ে বিজিবির তল্লাশিচৌকিতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. মুফিজুর রহমানের বেল্টের মধ্যে স্কচটেপে মোড়ানো অবস্থায় ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের দাম প্রায় ৩৪ লাখ ২০ হাজার টাকা।