জংলার মধ্যে শিশুর মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আনুমানিক দুই থেকে তিনি মাস বয়সী ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটায় ডালাস ফ্যাশন লিমিটেড কারখানার পাশে থাকা একটি জংলার মধ্যে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।