জকিগঞ্জে জামায়াতের পাঁচ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জকিগঞ্জ পৌর জামায়াতের আমির হেলাল আহমদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, গতকাল জকিগঞ্জের আটগ্রামে গোপন বৈঠকের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য চারজন হলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপি
সদস্য আজিজুর রহমান, কাজলশাহ ইউপি জামায়াতের সভাপতি মাওলানা খলিল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ ও সুলতানপুর ইউপি জামায়াতের রুকন আবুল কালাম আজাদ।