প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে আজ শনিবার বেলা দুইটার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে কেউ হতাহত হয়নি।
এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা দায়রা জজ আদালতের সামনের রাস্তায় সদরঘাট-গাবতলী পথে যাতায়াতকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে, কাউকে আটক করা যায়নি।