জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে দুর্বৃত্তরা ককটেল দুটির বিস্ফোরণ ঘটায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ সাংবাদিকদের জানান, ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রয়েছে। এর পরও ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।