জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় দম্পতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মাহমুদুল হাসান হত্যাকাণ্ডের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে রাজবাড়ী শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রূপপুর গ্রামের পারভীন আক্তার ও তাঁর স্বামী শরীফ ভূঁইয়া। দুজনকে গত বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করা হয়। সেখানে পারভীন আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। শরীফ ভূঁইয়া হত্যার কথা অস্বীকার করায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। পরে আদালতের নির্দেশে দুজনকে জেলহাজতে পাঠানো হয়।