জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষার হলে দায়িত্বে অবহেলা ও নৈতিকতাবিরোধী কাজে অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন প্রভাষক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান ও একই বিভাগের কর্মচারী মো. এমদাদুল হকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নৈতিকতাবিরোধী কাজের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক সরকার আলী আককাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।