জগন্নাথপুরে প্রবাসীদের বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামে গত বুধবার দিবাগত রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নগদ টাকাসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের মনর উদ্দিন জানান, তাঁর পাঁচ ছেলে আছেন। এঁরা সবাই প্রবাসে আছেন। এঁদের মধ্যে একজন যুক্তরাজ্যে, দুজন ইতালি ও দুজন সৌদিতে থাকেন। বুধবার রাতে খাওয়াদাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জন ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ওই বাড়ি থেকে দুই লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ মুরছালিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’