জগন্নাথপুরে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি হাওর থেকে গতকাল মঙ্গলবার এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম সোহাগ মিয়া (১৩)। তিনি উপজেলার জয়দা গ্রামের তিতু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। গতকাল দুপুরে গ্রামের পাশেরহাওরে সোহাগের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ বেলা একটার দিকে সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

স্থানীয় আশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আবু ইমানী বলেন, সোহাগের মুখে ও পেটে আঘাতের চিহ্ন আছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরছালিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।