জগন্নাথের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন করেছেন তিনি।
গতকাল ওই ছাত্রীর সহপাঠীরা জানান, ঘটনার শিকার ছাত্রী মেসে থাকেন। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে ক্লাসের কথা বলে তাঁকে আসতে বলেন শিক্ষক। তাঁর কথামতো ছাত্রী সেখানে যান। এ সময় শিক্ষক তাঁকে বলেন, ক্লাসে তাঁর উপস্থিতির হার কম, এ কারণে তাঁকে দ্বিতীয় সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষা দিতে দেওয়া হবে না। পরে তাঁকে পাশের শ্রেণিকক্ষে যেতে বলেন। শ্রেণিকক্ষ ও ভবনে কেউ ছিল না। এই সুযোগে ছাত্রীকে যৌন হয়রানি করেন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার নিজ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী।