জঙ্গি অর্থায়নের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে মনজুর এলাহী নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)।

আজ বুধবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়। তিনি পোশাক কারখানার উপকরণের ব্যবসা করেন।

র‍্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের প্রধান মনিরুজ্জামান মাসুদের নিজাম রোডে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে ৪ লাখ ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন মনজুর এলাহী। এ ছাড়া নগদ ৮০ হাজার টাকাও তিনি তাঁকে পাঠিয়েছিলেন। গ্রেপ্তার হওয়া মনজুর এলাহী চট্টগ্রামে দুটি জঙ্গি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।