জঙ্গি অর্থায়নের অভিযোগে তিন আইনজীবী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে রাজধানী থেকে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল। র্যাবের পাঠানো খুদে বার্তায় আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, এই তিন আইনজীবী হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁদের আটক করা হয়।
এ তিনজনের বিরুদ্ধে এসএইচবি (শহীদ হামজা ব্রিগেড) নামে একটি জঙ্গি সংগঠনকে এক কোটি আট লাখ টাকা সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে বলে র্যাব জানায়।
এ ব্যাপারে বেলা দেড়টায় সাংবাদিকদের ব্রিফিং করার কথা।