জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি সোয়া চারটায় তোলা।- আনিস মাহমুদ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি সোয়া চারটায় তোলা।- আনিস মাহমুদ

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। পুলিশ ঘটনাস্থলের আশপাশে থাকা উৎসুক মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছে।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত টিম। চলছে অভিযানের প্রস্তুতি। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ

সোয়াতের একটি দল ঢাকা থেকে ৩টা ৪০ মিনিটের দিকে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্য ১টা ৪৮ মিনিট থেকে ২টা ১৬ মিনিট পর্যন্ত জঙ্গিরা সাড়া দিয়েছিল। এরপর থেকে আর কোনো উত্তর নেই।

সোয়াতের টিম আসায় এখন অভিযান শুরু করার একটি পরিকল্পনা করছে পুলিশ। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ১০ বারের বেশি পুলিশের ফাঁকা গুলির শব্দ শোনা গেছে।

বাড়িটির দুইতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

নজরুল ইসলাম নামের ওই বাড়ির এক বাসিন্দা মুঠোফোনে বলেন, ভোররাত থেকে সেখানে বিদ্যুৎ নেই। তাঁরা বাইরে থেকে মুঠোফোনে বাড়িতে জঙ্গি থাকার কথা ও গুলির শব্দ শুনেছেন। বর্তমানে খুব ভীতিকর অবস্থার মধ্যে রয়েছেন তাঁরা।

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানার কাছাকাছি সোয়াত সদস্যরা। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানার কাছাকাছি সোয়াত সদস্যরা। ছবিটি বিকেল সোয়া চারটায় তোলা। ছবি: আনিস মাহমুদ