জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামে দুটি বাড়িতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই দুটি বাড়িতে আজ সোমবার বিকেলে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, জঙ্গি আস্তানা সন্দেহে আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে আকবর শাহ থানা এলাকায় কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের চারতলা ভবন ঘিরে অভিযান শুরু করে পুলিশ। এর তিন কিলোমিটার দূরে ঈশান মহাজন লেনের একটি চারতলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে। ওই দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বাড়ি দুটির সামনে সোয়াট দলের সদস্যরা রয়েছেন। উৎসুক জনতারও ভিড় রয়েছে ওই বাড়ি দুটির সামনে।